LeadSajao Facebook, Instagram ও WhatsApp থেকে যে data পায়, তা কীভাবে মুছে ফেলবেন এই page-এ ধাপে ধাপে লেখা আছে। আপনি LeadSajao-র গ্রাহক হোন বা কোনো Facebook lead form পূরণ করে থাকুন, দুই ক্ষেত্রেই পথ নিচে আছে।
1. Facebook থেকে আমরা কী পাই
- গ্রাহকের নিজের Facebook Page-এর lead form-এ মানুষ যা লিখেছেন (নাম, ফোন, email ও form-এর অন্য উত্তর)।
- Connect করা Page বা account-এর নাম ও ID।
- একটি access token, যা encrypt করে রাখা হয়। এটা দিয়ে শুধু নতুন lead আনা হয়।
- WhatsApp চালু থাকলে, পাঠানো message-এর delivery status।
2. আপনি LeadSajao-র গ্রাহক হলে
- Facebook সংযোগ বন্ধ করতে: app.leadsajao.com-এ sign in করুন ▸ Connections ▸ Facebook connection-এ Delete চাপুন। এতে access token সঙ্গে সঙ্গে মুছে যায় এবং আর কোনো lead আসে না।
- Lead মুছতে: Inbox বা list থেকে lead মুছুন। সেগুলো ৩০ দিন workspace-এর Recycle Bin-এ এবং তারপর ৯০ দিন শুধু platform admin-এর bin-এ থাকে (ভুল করে মুছলে ফেরত আনার জন্য), তারপর চিরতরে মুছে যায়।
- পুরো account ও সব data মুছতে: আপনার registered email থেকে support@leadsajao.com-এ “Delete my account” লিখে email করুন। ৩০ দিনের মধ্যে সব data মুছে email-এ নিশ্চিত করা হবে।
3. আপনি Facebook-এ কোনো lead form পূরণ করে থাকলে
যে business-এর form পূরণ করেছেন, তারা LeadSajao দিয়ে lead সামলালে আপনার তথ্য তাদের workspace-এ আছে। মুছতে চাইলে:
- support@leadsajao.com-এ email করুন। লিখুন: যে Facebook Page-এর form পূরণ করেছিলেন তার নাম, আনুমানিক তারিখ, আর form-এ দেওয়া ফোন নম্বর বা email।
- আমরা ওই workspace-এ আপনার তথ্য খুঁজে ৩০ দিনের মধ্যে মুছে দেব এবং email-এ জানাব।
4. Facebook থেকে LeadSajao সরাতে
Facebook-এ যান ▸ Settings & privacy ▸ Settings ▸ Business integrations ▸ LeadSajao ▸ Remove। এতে LeadSajao আপনার Page থেকে আর কোনো data পাবে না।
5. যোগাযোগ
যেকোনো প্রশ্নে বা data মোছার অনুরোধে: support@leadsajao.com। আরও বিস্তারিত জানতে আমাদের Privacy Policy দেখুন।