মূল অংশে যান

আইনি তথ্য

Refund Policy

সর্বশেষ আপডেট ৭ অক্টোবর ২০২৬

খসড়া, আইনি পর্যালোচনা বাকি

LeadSajao-এর Package-এর টাকা কখন আর কীভাবে ফেরত দেওয়া হয়, এখানে সহজ ভাষায় লেখা আছে। Account তৈরি করার সময় আপনি এই Policy-তে সম্মতি দেন।

1. সংক্ষেপে

  • Free Trial সম্পূর্ণ বিনা মূল্যে, তাই এখানে Refund-এর কিছু নেই, আর Trial শেষ হলে কোনো টাকা কাটা হয় না।
  • নতুন Package কিনে মত বদলেছেন? টাকা দেওয়ার ৭ দিনের মধ্যে জানালে, আর Package-এর ১০%-এর কম Rows ব্যবহার করলে, পুরো টাকা ফেরত পাবেন।
  • এরপর Annual Package-এ যে পুরো Paid মাসগুলো এখনো শুরু হয়নি, সেগুলোর টাকা ফেরত দেওয়া হয়। Monthly Package যে মাসের টাকা দিয়েছেন, সেই মাসের শেষ পর্যন্ত চলে।
  • অনুমোদিত Refund যায় যে bKash, Nagad, Rocket, Bank Account বা Card থেকে টাকা দিয়েছিলেন, সেখানেই।

2. Free Trial

প্রতিটি নতুন Account শুরু হয় একটি Free Trial দিয়ে। এর জন্য কোনো Card বা Payment লাগে না, আর এটা নিজে থেকে Paid Package-এ বদলায় না। Trial শেষ হলে আপনি Package বেছে না নেওয়া পর্যন্ত Account-এ নতুন File প্রসেস হওয়া বন্ধ থাকে।

3. প্রথম ৭ দিন: পুরো টাকা ফেরত

কোনো Package (Monthly বা Annual) কেনার পর আপনার কাজে না লাগলে, টাকা দেওয়ার ৭ দিনের মধ্যে Refund চান। Package-এর মাসিক Rows-এর ১০%-এর কম ব্যবহার করে থাকলে আমরা পুরো টাকা ফেরত দিই।

এটা প্রতিটি Package-এর প্রথম Payment-এর জন্য। আগে ব্যবহার করা Package-এর Renewal বা আপনার অনুরোধে করা Upgrade-এ এটা প্রযোজ্য নয়।

4. Monthly Package

প্রথম ৭ দিনের পর চলতি মাসের Monthly Package-এর টাকা ফেরত হয় না। যে মাসের টাকা দিয়েছেন, তার শেষ পর্যন্ত পুরো Access থাকবে, আর আবার টাকা না দিলে এরপর কিছুই কাটা হবে না।

5. Annual Package (মাস অনুযায়ী হিসাব)

প্রথম ৭ দিনের পরেও Annual Package বন্ধ করা যায়। যে পুরো Paid মাসগুলো এখনো শুরু হয়নি, সেগুলোর টাকা ফেরত দেওয়া হয়:

  • Refund = (মোট দেওয়া টাকা ÷ Paid মাস) × যে Paid মাস শুরু হয়নি।
  • যে মাস চলছে, সেটা ব্যবহৃত ধরা হয়। Bonus (ফ্রি) মাসের জন্য কোনো নগদ টাকা দেওয়া হয় না।
  • উদাহরণ: ১২টি Paid মাসের জন্য ৳12,000 দিয়েছেন, চতুর্থ মাসে Refund চাইলেন। ১–৪ মাস ব্যবহৃত, তাই ৮ মাসের টাকা ফেরত: ৳12,000 ÷ 12 × 8 = ৳8,000।

Refund অনুমোদনের দিন থেকে Access বন্ধ হয়ে যায়।

6. যেগুলোর টাকা ফেরত হয় না

  • যে SMS, Voice ও Email আগেই পাঠানো হয়ে গেছে, আর তার জন্য খরচ হওয়া Balance (এই টাকা Gateway-কে দেওয়া হয়)।
  • Payment Provider যে Fee রেখে দেয় (যেমন bKash বা Nagad-এর Cash-out Charge, Bank Transfer Fee), যদি Refund আমাদের ভুলের কারণে না হয়।
  • Terms & Conditions ভাঙার কারণে (যেমন Spam বা বেআইনি Message) বন্ধ করা Account।

7. সমস্যা আমাদের দিক থেকে হলে

  • দুবার টাকা কাটা হলে বা ভুল পরিমাণ কাটা হলে, যখনই জানান, বাড়তি টাকা কোনো Fee ছাড়া পুরোটা ফেরত দেওয়া হয়।
  • LeadSajao টানা ৭২ ঘণ্টার বেশি বন্ধ থাকলে, বা আপনার Package-এর মূল কোনো Feature কাজ না করে আর আমরা ৭ দিনের মধ্যে ঠিক করতে না পারি, তাহলে বাকি সময়ের টাকা ফেরত বা বাড়তি ফ্রি দিন, যেটা চান বেছে নিতে পারবেন।

8. LeadSajao Balance (আগে থেকে কেনা SMS, Voice ও Email)

  • ভুল করে পাঠানো, দুবার পাঠানো বা Balance-এ যোগ না হওয়া টাকা পুরোটা যে নম্বর বা Account থেকে এসেছিল সেখানে ফেরত দেওয়া হয়।
  • মেসেজে খরচ হয়ে যাওয়া Balance ফেরত হয় না: মেসেজগুলো পাঠানো হয়ে গেছে।
  • Account বন্ধ করলে বা LeadSajao সার্ভিস বন্ধ করলে না-খরচ হওয়া কেনা Balance ফেরত দেওয়া হয়। বড় Top Up-এর Bonus কখনো Refund বা নগদ হয় না।
  • Balance নগদ টাকা নয়, অন্য কোনো কারণে তোলা যায় না। TrxID দিয়ে যোগাযোগ করুন।

9. কীভাবে Refund চাইবেন

Contact Page থেকে আমাদের লিখুন, সাথে দিন:

  • আপনার LeadSajao Account-এর Email,
  • Payment-এর তারিখ, পরিমাণ আর মাধ্যম (bKash, Nagad, Rocket, Bank বা Card),
  • Transaction ID (TrxID) বা Bank Reference, আর
  • সংক্ষেপে কারণ (এতে আমাদের উন্নতি হয়; ৭ দিনের মধ্যের Refund-এর সিদ্ধান্তে এর কোনো প্রভাব নেই)।

শুধু Account-এর Owner Refund চাইতে পারবেন। প্রয়োজনে Account-এর Phone (WhatsApp) নম্বরে যোগাযোগ করে অনুরোধটি যাচাই করা হতে পারে।

10. কত দিনে টাকা পাবেন

  • প্রতিটি অনুরোধের উত্তর দেওয়া হয় ২ কর্মদিবসের মধ্যে।
  • bKash, Nagad, Rocket: অনুমোদনের পর ৩–৫ কর্মদিবসের মধ্যে একই Wallet নম্বরে।
  • Bank Transfer: অনুমোদনের পর ৭–১০ কর্মদিবসের মধ্যে।
  • Card: আমরা ৩ কর্মদিবসের মধ্যে Refund শুরু করি; আপনার Bank সাধারণত ৭–১৫ কর্মদিবসে দেখায়।
  • Refund দেওয়া হয় বাংলাদেশি টাকায় (BDT), শুধু যে Account বা Wallet থেকে Payment এসেছিল সেখানে।

11. এই Policy-র পরিবর্তন

আমরা এই Policy আপডেট করতে পারি। কোনো পরিবর্তন আগের Payment-এর Refund কখনো কমাবে না। উপরের তারিখটি সর্বশেষ সংস্করণ দেখায়।