LeadSajao বাংলাদেশের Marketer-দের লিড Clean, সাজানো আর Automation দিয়ে Follow-up করতে সাহায্য করে। আমরা কী রাখি, কীভাবে ব্যবহার করি আর কতদিন রাখি, এই Policy-তে তা লেখা আছে। এটা একটা খসড়া, আইনি পর্যালোচনার পর চূড়ান্ত হবে।
1. আমরা কী তথ্য রাখি
Account-এর তথ্য: আপনার নাম, Email, নিরাপদভাবে Hash করা Password আর Workspace-এর সাধারণ তথ্য।
আপনার দেওয়া লিড: আপনি যে ফাইল Upload করেন, Lead Link দিয়ে যে লিড আসে, যে Email List Import করেন আর যে চ্যানেল Connect করেন। এই Data-র মালিক ও নিয়ন্ত্রক আপনি; আমরা শুধু আপনাকে সার্ভিস দেওয়ার জন্য এটা Process করি।
আপনার Upload করা সাফল্যের তালিকা: কারা ভর্তি হয়েছে, কিনেছে বা Customer হয়েছে তার তালিকা, যা আপনি Upload করেন বা Google Sheet থেকে Sync করেন, যাতে তাদের আর মেসেজ না যায় আর আপনার ফলাফল দেখানো যায়।
Test Contact: আপনার আর আপনার Team-এর সর্বোচ্চ ২০টি Phone নম্বর ও Email, যা শুধু Campaign বা Automation যাওয়ার আগে Test মেসেজ পাওয়ার জন্য ব্যবহার হয়।
ব্যবহার ও Technical তথ্য: IP Address, Browser-এর ধরন আর App-এ কী কাজ করা হয়েছে তার Log, নিরাপত্তা, অপব্যবহার ঠেকানো আর সার্ভিস ভালো করার জন্য।
2. তথ্য কীভাবে ব্যবহার করি
- আপনার দেওয়া লিড Clean, Normalize, Duplicate বাদ আর Export করতে।
- আপনার ঠিক করা SMS, Voice আর Email Campaign ও Automation, আপনার বাছাই করা লিডদের কাছে, আপনার Connect করা Gateway বা Email Provider দিয়ে পাঠাতে।
- সাফল্যের তালিকা আপনার লিডের সাথে মিলিয়ে, আপনি যেভাবে বলেন সেভাবে তাদের পরের মেসেজ থেকে বাদ দিতে, আর ফলাফল, প্রতি ভর্তির খরচ ও ROI দেখাতে।
- Account চালাতে, প্যাকেজের Limit মানতে, App-এর Notification ও Reminder পাঠাতে আর Support দিতে।
- সার্ভিস নিরাপদ রাখতে, অপব্যবহার ধরতে আর Account-এর গুরুত্বপূর্ণ কাজের রেকর্ড রাখতে।
- Email যাচাই আর Account-এর জরুরি নোটিশের মতো সার্ভিস Email পাঠাতে।
3. Automation আর Schedule করা মেসেজ
Automation চালু করলে সার্ভিস সংশ্লিষ্ট লিডগুলো পড়ে (যেমন একটা Course বা একদিনের Batch-এর লিড), কাকে মেসেজ যাবে বাছাই করে, আর আপনার ঠিক করা সময়ে Follow-up সহ পাঠায়। Automation শুধু আপনার নিজের Workspace-এর লিডে চলে, আর যতক্ষণ আপনি চালু রাখেন ততক্ষণই চলে।
কী পাঠানো হলো দেখতে, বারবার পাঠানো আটকাতে আর খরচ গুনতে Schedule করা মেসেজ, প্রাপক আর Delivery-র ফলাফল সংরক্ষণ করা হয়। প্রতিটা পাঠানোর আগে Do Not Contact List, (আপনি চাইলে) সাফল্যের তালিকার মানুষ আর আপনার পাঠানোর Limit যাচাই করা হয়। মেসেজ যায় আপনার নিজের SMS বা Voice Gateway বা Email Provider দিয়ে; Gateway File Mode-এ থাকলে আপনার নিজে পাঠানোর জন্য একটা তৈরি ফাইল রাখা হয়।
4. Google Sheets
Google Sheet থেকে সাফল্যের তালিকা Sync বা চ্যানেল Connect করলে আপনি Sheet-টা “Anyone with the link can view” করে Share করেন আর Link আমাদের দেন। আমরা নতুন Row আনার জন্য নিয়মিত শুধু সেই Sheet পড়ি। আমরা কখনো তাতে লিখি না, আর আপনার Google Account-এর অন্য কোনো ফাইলে ঢুকি না। যেকোনো সময় Link সরিয়ে দিলে বা Share বন্ধ করলে Access শেষ হয়।
5. WhatsApp
WhatsApp Connect করলে আপনার অনুমোদিত Template পাঠাতে আর Delivery Report পড়তে আমরা আপনার WhatsApp Business Account ID, নম্বরের তথ্য আর একটা Access Token (Encrypted) রাখি। আপনি যাদের মেসেজ পাঠান তাদের মেসেজের Status, Reply আর Opt-out Meta আমাদের পাঠায়; এগুলো শুধু আপনার Report-এর জন্য, Opt-out করা মানুষকে আর না পাঠাতে আর WhatsApp নেই এমন নম্বর বাদ দিতে ব্যবহার হয়। মেসেজের লেখা আমরা অন্য কোনো কাজে ব্যবহার করি না, কাউকে দিই না। WhatsApp Disconnect করলে Token মুছে যায়; Campaign Report থাকে যতক্ষণ না আপনি মুছে দেন।
6. Cleaning কীভাবে কাজ করে
Cleaning নির্দিষ্ট নিয়মে চলে: একই Input-এ পরীক্ষিত নিয়ম সবসময় একই ফলাফল দেয়। আপনার আসল মান Clean করা মানের পাশে রাখা হয় আর কখনো মুছে ফেলা হয় না।
কোনো LLM বা অন্য AI Model Phone নম্বর বদলায় না। Phone নম্বর শুধু নিয়মভিত্তিক Normalization-এ বদলায়, আর যে মান নিশ্চিতভাবে ঠিক করা যায় না সেটা অনুমান না করে Review-এর জন্য চিহ্নিত করা হয়।
7. কতদিন রাখা হয় আর Auto Delete
আসল Upload করা ফাইল আর Process করা Row আপনার প্যাকেজ অনুযায়ী রাখা হয়, এখন Free Trial Package-এ ৭ দিন, Starter-এ ১৫ দিন, Growth-এ ৩০ দিন আর Enterprise-এ ৯০ দিন, তারপর Auto মুছে যায়। তার আগেই যেকোনো সময় Import মুছতে পারেন।
App-এ যা মুছবেন তা প্রথমে Workspace-এর Recycle Bin-এ যায়। মোছা Data সর্বোচ্চ ১২০ দিন রাখা হয় (৩০ দিন আপনার Workspace-এর Recycle Bin-এ, তারপর ৯০ দিন Platform-এ), যাতে ফেরত আনা যায়; তারপর চিরতরে মুছে যায়।
কে কী বদলেছে, পাঠিয়েছে, ফেরত এনেছে বা মুছেছে, তা নিরাপত্তার জন্য Workspace-এর Activity Log-এ থাকে। আইন, নিরাপত্তা বা হিসাবের প্রয়োজনে Account-এর রেকর্ড আর এই Log বেশিদিন রাখা হতে পারে।
9. নিরাপত্তা
- Password Salted Hash হিসেবে রাখা হয়, কখনো সাধারণ লেখায় নয়।
- Integration Secret, API Key আর Access Token Encrypt করে রাখা হয়, Setup-এর পর পুরোটা আর দেখানো হয় না।
- Data Encrypted Connection (HTTPS) দিয়ে আদান-প্রদান হয়।
- Workspace-এর ভেতরে কে কী করতে পারবে তা Role দিয়ে নিয়ন্ত্রিত।
11. আপনার পছন্দ ও অধিকার
আপনার Account-এর তথ্য, লিড আর সাফল্যের তালিকা দেখতে, ঠিক করতে, Export করতে বা মুছতে পারেন, আর যেকোনো Automation যেকোনো সময় বন্ধ করতে পারেন। Account বন্ধ বা Data মোছার অনুরোধ করতে আপনার Registered Email থেকে আমাদের লিখুন। Facebook থেকে পাওয়া Data মোছার ধাপগুলো আমাদের Data মুছে ফেলার নিয়ম page-এ আছে।
12. এই Policy-র পরিবর্তন
আমরা এই Policy আপডেট করতে পারি। বড় পরিবর্তন হলে কার্যকর হওয়ার আগে Email বা App-এ জানিয়ে দেব।